পথ দূর্ঘনায় এক মৃত ১ - The News Lion

পথ দূর্ঘনায় এক মৃত ১

 


দি নিউজ লায়ন;   পথ দূর্ঘনায় এক মৃত এক যুবক। ঘটনাটি শনিবার মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর  অঞ্চলের বারোমাইল এলাকার। জানা গিয়েছে মৃত যুবকের নাম সনজিত ঘোষ, বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।তার বাড়ি কেশপুর থানার চকপ্রসাদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার পাঁচখুরী হাট থেকে হাট-বাজার করে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 


তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান পিছন থেকে হয়তো কোন গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় ।যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর কেশপুর থানার পুলিশ  গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।  পাশাপাশি কি কারণে ওই ঘটনা ঘটেছে তা  খতিয়ে দেখার জন্য তদন্তপ্রক্রিয়া শুরু করেছে কেশপুর থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.